সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১২,৪২৩, মৃত্যু ২১২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিগত কয়েকদিনের পরিসংখ্যান অনুযায়ী সিলেটে করোনায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক কমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেটের দুই পিসিআর ল্যাবে ৫৫৪ জনের নমুনা পরীক্ষা শেষে করোনা রোগী শনাক্ত হয়েছেন মাত্র ৪৪ জন। এর মধ্যে সিলেটের ২৭ জন, সুনামগঞ্জের ২ জন, হবিগঞ্জের ৭ জন ও মৌলভীবাজারের ৮ জন।
এ নিয়ে বুধবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২ হাজার ৪২৩ জন। এরমধ্যে সিলেটে সর্বাধিক ৬ হাজার ৭১৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩০৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৩০ জন ও মৌলভীবাজার জেলায় ১ হাজার ৬৭৬ জন।
এদিকে গত চারদিন সিলেটে রেকর্ড টানা কেউ মারা যাননি প্রাণঘাতী এ ভাইরাসে। তবে গত ২৪ ঘণ্টায় আবারও করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু দেখলো সিলেট। মৃত ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা। সর্বশেষ তথ্য অনুযায়ী বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃতের সংখ্যা ২১২ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৫৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ জন এবং মৌলভীবাজারে ২১ জন মারা গেছেন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ৩৯ জন রোগী সুস্থ হয়েছেন। যার মধ্যে সর্বাধিক সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২৫ জন, এছাড়া সুনামগঞ্জ জেলায় আরও ২ জন সুস্থ হয়েছেন। এদিন বিভাগের আগের জেলা হবিগঞ্জে কোনো রোগী সুস্থ না হলেও মৌলভীবাজারে ১২ জন করোনাভাইরাসকে জয় করেছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০ হাজার ১৫ জন। এরমধ্যে সিলেটে ৫ হাজার ১৯৩ জন, সুনামগঞ্জে ২ হাজার ৩৭ জন, হবিগঞ্জে ১ হাজার ২৬৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫১৬ জন।
এই বিভাগে করোনা আক্রান্ত হয়ে বর্তমানে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৭৫ জন। এরমধ্যে সিলেটে ৫৫ জন, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ৯ জন ও মৌলভীবাজারে ৯ জন। বর্তমানে সিলেট বিভাগে আক্রান্ত করোনা রোগী রয়েছেন ২ হাজার ১৯৬ জন।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed