Main Menu

৬ মাস পর ২৫২ যাত্রী নিয়ে সৌদি গেল ফ্লাইট

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণের কারণে প্রায় ৬ মাস বন্ধ থাকার পর ২৫২ জন প্রবাসীকে নিয়ে সৌদি আরবের রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

Manual6 Ad Code

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইটটি। এই ফ্লাইটের বেশিরভাগ যাত্রীই করোনাকালীন সময়ে ছুটিতে দেশে এসে আটকে পড়েন। মার্চে সৌদি সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশটিতে এতদিন বাংলাদেশের সঙ্গে বিমান চলাচল বন্ধ ছিল। ২৩শে সেপ্টেম্বর থেকে বাংলাদেশ রুটে সপ্তাহে ২টি ফ্লাইটের ঘোষণা দেয় সৌদিয়া।

এদিকে আগামী ১লা অক্টোবর থেকে সৌদি আরব বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত প্রদান করেছে। তবে যাত্রীদের আসন বরাদ্দ শুরু করার আগে সৌদি আরবে ল্যান্ডিং পারমিশন আবশ্যক হলেও সেটির অনুমতি পায়নি বাংলাদেশ বিমান। এ কারণে এখনও টিকিট বিক্রি শুরু করতে পারেনি বিমান।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code