ওমরাহ পালনে কাবা ঘর খুলে দিচ্ছে সৌদি
বৈশাখী নিউজ ডেস্ক: ওমরাহ পালনের জন্য কাবা ঘর খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আগামী ৪ অক্টোবর থেকে মুসল্লিদের জন্য কাবা ঘর খুলে দেওয়া হচ্ছে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এক বিবৃতিতে কাবা ঘর খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। বিশ্বজুড়ে করোনা মহামারি পরিস্থিতির কারণে গত মার্চ মাস থেকেই কাবা ঘর বন্ধ রাখা হয়েছে।
দীর্ঘ ৬ মাসের বেশি সময় পর অবশেষে ওমরাহ পালনের জন্য কাবার দরজা উন্মুক্ত করতে যাচ্ছে সৌদি প্রশাসন। দীর্ঘদিন ধরে কাবা ঘর বন্ধ করে রাখায় এ বছর ওমরাহ পালন নিয়ে অনেকটাই হতাশায় ছিলেন মুসল্লিরা। তাদের জন্য এটা আনন্দের খবর যে এ বছরই তারা ওমরাহ পালন করতে পারবেন।
তবে প্রথমেই হয়তো সৌদির বাইরের নাগরিকদের ওমরাহ পালনের অনুমতি দেওয়া হবে না। প্রথম ধাপে শুধুমাত্র সৌদির নাগরিক ও বাসিন্দারা ওমরাহ পালনের অনুমতি পাবেন বলে জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, আগামী ৪ অক্টোবর থেকে প্রতিদিন সৌদির ৬ হাজার নাগরিক ও বাসিন্দা ওমরাহ পালনের অনুমতি পাবেন।
তবে সৌদির বাইরের বিদেশি পর্যটকরা আগামী ১ নভেম্বর থেকে কাবা ঘরে প্রবেশের অনুমতি পাবেন। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ২০ হাজার হজযাত্রীকে ওমরাহ পালনের সুযোগ দেওয়া হবে।
Related News
জন্মদিনে গাড়িবহর নিয়ে বেরিয়ে হামলার শিকার নেতানিয়াহু
আন্তর্জাতিক ডেস্ক: এবার নিজ দেশেই হামলার শিকার হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নিজের জন্মদিন উপলক্ষেRead More
চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক : চীনের তিব্বত অঞ্চলে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ১৬ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed