সিলেট বিভাগে আরো ৫৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭২ জন। আর বিভাগে এদিন কোভিড-১৯ আক্রান্ত কোনো ব্যক্তির মৃত্যু ঘটেনি।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে শনাক্ত ৫৩ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৩৪ জন ও সুনামগঞ্জে ৬ জন। এছাড়া হবিগঞ্জে ৮ জন আর মৌলভীবাজারে ৫ জন শনাক্ত হন।
এদিকে বিভাগে সুস্থ হওয়া ৭২ জন রোগীদের মধ্যে সর্বাধিক সিলেটে ২৯ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে সুস্থ হয়েছেন ২৫ জন। হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ৮ জন রোগী করোনাকে জয় করেছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৩৩২ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৬৪৮ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২৯৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৭১৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৮৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৯ হাজার ৯৩০ জন
করোনায় এ পর্যন্ত মারা যাওয়া ২১১ জনের মধ্যে সিলেট জেলায় ১৫৩, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজার জেলায় ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। গেল ২৪ ঘন্টায় এ বিভাগে করোনায় কারো মৃত্যু হয়নি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed