দেশে করোনায় আরো ৪০ মৃত্যু, শনাক্ত ১৭০৫
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরো ৪০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ হাজার ৯৭৯ জনে।
এছাড়া নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৭০৫ জন। এনিয়ে মোট শনাক্ত ৩ লাখ ৫০ হাজার ৬২১ জনে দাঁড়িয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৫২ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৫৮ হাজার ৭১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
দেশে করোনার রোগী প্রথম শনাক্ত হয় গত ৮ই মার্চ এবং প্রথম মৃত্যু হয় ১৮ই মার্চ।
এতে আরো জানানো হয়, ৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৬৭ টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৮ লাখ ৩৪ হাজার ৩২৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৬শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৩ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪২শতাংশ।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed