করোনায় সশস্ত্র বাহিনীর ১৫৮ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনা সংক্রমণের পর থেকে সশস্ত্র বাহিনীর ১৫ জন কর্মরত, ১২৮ জন অবসরপ্রাপ্ত সামরিক সদস্য এবং ১৫ জন কর্মরত অসামরিক সদস্যসহ সর্বমোট ১৫৮ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে এ তথ্য জানানো হয়।
আইএসপিআরের তথ্যমতে, সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের মোট ১১ হাজার ৯৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি এবং কর্মস্থলে ফিরেছেন ১১ হাজার ১৯৪ জন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর থেকে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারের সদস্যদের মধ্যে বর্তমানে ৬২৬ জন সদস্য বিভিন্ন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
এছাড়া ১২ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারের ৬৪৭ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এ সময়ে একজন কর্মরত সেনা সদস্য, দুইজন কর্মরত অসামরিক সদস্য এবং ৬৫ বয়সের ওপরে সাতজন অবসরপ্রাপ্ত সদস্যসহ মোট ১০ জন করোনায় আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।
Related News
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More
রূপপুর পারমাণবিক কেন্দ্রে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজRead More



Comments are Closed