Main Menu

শাবির ল্যাবে ৩১ জনের করোনা পজিটিভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় নতুন করে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল জানান, শাবির ল্যাবে আজ ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ৩১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে সিলেটের ৯ জন, সুনামগঞ্জের ৭ জন, মৌলভীবাজারের ৭ জন ও হবিগঞ্জ জেলার ৮ জন রয়েছেন।

Share





Related News

Comments are Closed