করোনার টিকা বেচাকেনা শেষ!
আন্তর্জাতিক ডেস্ক: করোনা নিয়ে যখন সারাবিশ্বের মানুষ ধুঁকছে তখন সবচেয়ে বড় দুঃসংবাদ হলো বিশ্বের মাত্র ১৩ শতাংশ ধনী মানুষ করোনার অর্ধেকেরও বেশি টিকা কিনে রেখেছে। বাদবাকি টিকা রাখা হয়েছে অনুন্নত ও উন্নয়নশীল দেশের জন্য। অক্সফামের এক রিপোর্টে এমন তথ্য উঠে এসেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) অক্সফামের তথ্য মতে, বাজারের আসার দৌড়ে এগিয়ে থাকা পাঁচটি টিকা কোম্পানি- ফাইজার, সিনোভ্যাক, মডার্না, অ্যাস্ট্রাজেঙ্কা গামালিয়া বা স্পুটনিকের উৎপাদন ক্ষমতা রয়েছে ৫শ’ ৯০ কোটি ডোজ। এর মধ্যে এখন পর্যন্ত ৫শ’ ৫০ কোটি ডোজের উৎপাদন চুক্তি হয়েছে, যার মধ্যে ২শ’ ৭০ কোটি ডোজ বা মোট টিকার ৫১ শতাংশই কিনে রেখেছে কয়েকটি উন্নত দেশ।
এই দেশগুলোর মধ্যে আছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপিয়ন ইউনিয়ন, অস্ট্রেলিয়া, হংকং, জাপান, ম্যাকাউ, সুইজারল্যান্ড ও ইসরাইল।
বাকি ২শ’ ৬০ কোটি টিকা কিনে বা বুকিং দিয়ে রেখেছে উন্নয়নশীল দেশগুলো। এর মধ্যে আছে বাংলাদেশ, ভারত, চীন, ব্রাজিল, ইন্দোনেশিয়া এবং মেক্সিকো।
অক্সফামের তথ্য বলছে, টিকা নিয়ে রাজনীতি হবে এবং প্রয়োজন না হলেও ধনী দেশগুলোর আগাম কিনে রাখার কারণে দরিদ্র দেশগুলোর টিকা পেতে ও আক্রান্ত মানুষকে প্রয়োজনীয় টিকা দিতে সমস্যায় পড়তে হবে।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে অক্সফামসহ দাতব্য সংস্থাগুলো করোনার টিকাকে ‘পিপলস ভ্যাকসিন’ হিসেবে বিনামূল্যে বিতরণের আহ্বান জানিয়েছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed