সড়কে প্রাণ হারালেন কলেজ ছাত্র মাহি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধু বান্ধবের সাথে মোটরসাইকেলে কক্সবাজার ঘুরে সিলেটে বাড়ি ফেরার পথে মাহি খান (২৫) নামের এক কলেজ ছাত্র সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলার কোন এক জায়গায় সিএনজি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী মাহি ঘটনাস্থলেই মারা যান। মাহি নগরীর আম্বরখানা গোয়াইপাড়া মল্লিকা-২২৯ নং বাসার বাসিন্দা। তার বাবা-মা দুজনই সরকারি চাকুরিজীবী। মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে। মাহি সিলেট সরকারি কলেজের ডিগ্রী ৩য় বর্ষের ছাত্র। আজ বুধবার বাদ জোহর পাঠানটুলা জামে মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।
পরিবারের বরাত দিয়ে খালাতো ভাই ফয়জুল হক জানান, ৩/৪ দিন আগে ৮/১০ জন বন্ধু মিলে মোটরসাইকেল যোগে মাহি কক্সবাজার বেড়াতে যান। মোটরসাইকেল যোগে ব্রাহ্মণবাড়িয়া এলাকায় এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা মাহির মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিন ভাই বোনের মধ্যে মাহি ছিলেন সবার বড়। মরদেহ সিলেটে নিয়ে আসা হয়েছে। সন্ধ্যার দিকে মাহির এক বন্ধু বাসায় ফোন দিয়ে মাহির মৃত্যুর বিষয়টি জানায়। এঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed