গাজীপুরে বোমা ফাটিয়ে ব্যাংক লুটের চেষ্টা, গ্রেপ্তার ১
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় বুধবার দুপুরে একটি ব্যাংকে ঢুকে শাখা ম্যানেজারকে বোমার ফাটানোর ভয় দেখিয়ে ব্যাংক লুটের হুমকি ও চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম আবু বকর (৩০) জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
এ সময় আতঙ্ক ছড়িয়ে যায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে। তারা দ্রত দৌড়াদৌড়ি করে ব্যাংক থেকে বেরিয়ে যান। তবে নিরাপত্তা কর্মীরা কৌশলে তাকে আটকে রেখে পুলিশে খবর দেয়।
বাংকের নিরাপত্তা কর্মী মোঃ শামীম জানান, বুধবার দুপুর ১২টা ২৩মিনিটে চান্দনা চৌরাস্তার শাপলা ম্যানশনের প্রাইম ব্যাংক লিমিটেড’র জয়দেবপুর চৌরাস্তা শাখায় এক যুবক কাঁধে একটি ব্যাগ নিয়ে শাখা ম্যানেজার ফরিদ আহমেদের কক্ষে ঢুকে। পরে তার ব্যাগে বোমা আছে এবং এই বোমা ফাটানোর ভয় দেখিয়ে তার কাছে মোটা অংকের টাকা দাবি করে। বোমা ফাটানোর হুমকির কথা শুনে পুরো ব্যাংকের ভেতরে তখন হুলস্থুল ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাকে কৌশলে ব্যাংকের ভেতরে রেখে বিষয়টি পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দ্রত ঘটনাস্থলে পৌঁছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. আজাদ মিয়া জানান, পুলিশ ওই যুবককে আটক করে কৌশলে ব্যাগটি তার হাত ছাড়া করা হয় এবং তাকে বাসন থানা পুলিশে স্থানান্তর করে ঢাকায় বোমা ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়। ব্যাগে থাকা বস্তুটি ছিল একটি ইমপ্রোভাইড এক্সক্লসিভ ডিভাইস (আইইডি)। বেলা পৌণে তিনটার দিকে ঢাকা সিটি কাউন্টার টেরিরিজম (সিটিটিসি) ইউনিটের অতিরিক্ত পুলিশ সুপার মো. রহমত উল্লাহ চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের বোমা ডিসপোজাল সদস্যরা ব্যাংকে পৌছান। পরে পরীক্ষা-নিরীক্ষা করে শাপলা ম্যানশনের সামনে ব্যাগে থাকা বোমাটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটানো হয়। এসময় শাপলা ম্যানশন ও আশেপাশের দোকান পাটের ব্যাবসায়িরা আতঙ্কে দোকান-পাট বন্ধ করে দেয়। এসময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহন চলাচাল সাময়িক বন্ধ করা হলে উৎসুক জনতা বোমা বিস্ফোরণ স্থলের উভয়পাশে মহাসড়কের উপর লোকারণ্য হয়ে যায়।
পুলিশ জানায় বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে ব্যাংক ম্যানেজার সাংবাদিকদের কাছে কোন বক্তব্য দিতে রাজি হননি।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed