সিলেটে ১২ লাখ টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কানাইঘাট উপজেলায় ১২ লাখ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৯।
র্যাব জানায়, গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর একটি দল সিলেট জেলার কানাইঘাট থানাধীন দীঘিরপাড় এলাকায় অভিযান চালিয়ে ১২ লাখ টাকা মূল্যের ২৪শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা মো. হিবজুর রহমান (৫৭) ও ফয়ছল আহম্মেদ (২১)-কে আটক করে।
হিবজুর রহমান কানাইঘাট থানার নকতিপাড়া গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে এবং ফয়ছল আহম্মেদ একই থানার সুনারখেও গ্রামের শরিফ উদ্দিনের ছেলে।
পরে তাদেরকে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটসহ কানাইঘাট থানায় হস্তান্তর করেছে র্যাব।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed