Main Menu

তিন ঘন্টা পর সিলেট পথে ট্রেন চলাচল স্বাভাবিক

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় তিনঘণ্টা পর সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টায় লাইনচ্যুত তেলবাহী ট্রেনের বগি উদ্ধার করা হয়। এরপরই রেলযোগাযোগ স্বাভাবিক হয়ে যায়।

এর আগে সকাল পৌনে ৯টার দিকে সিলেটের ফেহ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার অদূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৮টি চাকা লাইনচ্যুত হয়। এতে সারাদেশের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে সিলেটের রেলযোগাযোগ।

সিলেট রেলস্টেশন ম্যানেজার মো. খলিলুর রহমান বলেন, ৯৫২ নম্বর মালবাহী রেলটি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে সিলেট থেকে ছেড়ে যাওয়ার পর মাইজগাঁও রেলস্টেশন এলাকায় লাইনচ্যুত হয়। এতে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে রেল চলাচল বন্ধ হয়ে যায়।

পরে উদ্ধারকারী টিম প্রায় তিনঘণ্টার চেষ্টায় লাইনচ্যুত বগিগুলো উদ্ধার করে। ওয়াগনে তেল না থাকায় দ্রুতই সেটি উদ্ধার সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed