নেপালে পুনরায় সকল ভিসা সার্ভিস চালু
বৈশাখী নিউজ ডেস্ক : এক মাস পর নেপালের ইমিগ্রেশন বিভাগ ফের সকল ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই বিভাগের সিনিয়র একজন কর্মকর্তা এ খবর জানান।
একজন স্টাফের শরীরে কোভিড-১৯ শনাক্তের পর গত ১০ আগস্ট ভিসা সার্ভিস বাতিল করে ইমিগ্রেশন বিভাগ। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশীরাই মূলত উপকৃত হবেন।
তিনি জানান, বিমানবন্দরে বিদেশীদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশী পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছে।
বিভাগটি আরো বলছে, মহামারি পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশীদের ভিসা সার্ভিস দেবে। কিন্তু অন্যদেরকে ১৫ ডিসেম্বর পর্যন্ত টুরিস্ট ফি দিয়ে ভিসা নবায়ন করতে হবে।
উল্লেখ্য, শনিবার পর্যন্ত নেপালে ৫৩ হাজার ১২০ জন করোনায় আক্রান্ত এবং মোট ৩৩৬ জন মারা গেছে। সূত্র: বাসস
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed