Main Menu

শাবির ল্যাবে ৬২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে রবিবার (১৩ সেপ্টেম্বর) আরও ৬২টি জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান রোববার ২৩৭টি নমুনা পরীক্ষায় ৬২ জনের শরীরে করোনা পজিটিভ আসে।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৬২ জনের মধ্যে সুনামগঞ্জের ৩২ জন, হবিগঞ্জের ১৩ জন ও সিলেট জেলার ১৭ জন রোগী রয়েছেন।

প্রভাষক আরও বলেন, ‘শাবির ল্যাবে রোববার সিলেটের ১২৯টি, হবিগঞ্জের ৩৮টি ও সুনামগঞ্জের ৭০টি নমুনাসহ মোট ২৩৭ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এ দিন ২৩২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৬২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

Share





Related News

Comments are Closed