গাজীপুরে ৭ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের বোর্ড বাজার এলাকায় ৭ শতাদিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে রাত পর্য়ন্ত দিনব্যাপি গাজীপুর মহানগরের বোর্ড বাজার, কলমেশ্বর এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ও তিতাসের গাজীপুর জোনাল অফিসের ম্যানেজার মোঃ সুরুজ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধভাবে পিবিসি পাইপ বসিয়ে সরবরাহকৃত বিপুল পরিমাণ সার্ভিস পাইপ উত্তোলন করা হয় এবং বাসাবাড়ির রাইজার ও গ্যাসের চুলা খুলে নেয়া হয়।
অভিযান চলাকালে অবৈধভাবে গ্যাস সংযোগ ব্যবহারকারী কয়েকজনকে আর্থিক জরিমানা ও জেলহাজতে প্রেরণ করে ভ্রাম্যমাণ আদালত।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed