বিশ্বনাথে পর্ণোগ্রাফি মামলায় স্বামী-ভাসুর গ্রেপ্তার!
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ডির্ভোসের পর আমেরিকা প্রবাসী স্ত্রীর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করায় পর্ণোগ্রাফি মামলায় স্বামী ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
তারা হচ্ছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নের চরচন্ডি গ্রামের হাজী ইদ্রিছ আলীর পুত্র নুরুজ্জামান মিনার (৩২) ও তার বড় ভাই আনহার আলী (৪২)।
শনিবার রাতে উপজেলা সদরের পৃথক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। শনিবার গ্রেফতারকৃত দুই আসামিসহ ৫জনের বিরুদ্ধে থানায় ওই মামলাটি দায়ের করেন বিশ্বনাথ সদর ইউনিয়নের মশুলা (মজলিশ ভোগশাইল) গ্রামের আলতাব আলীর পুত্র আলকাছ আলী, (মামলা নং-১৪)।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৮ ডিসেম্বর প্রেমের সম্পর্কে আসামি নুরুজ্জামান মিনারের সাথে নোটারি পাবলিকের মাধ্যমে তার আমেরিকা প্রবাসী বোনের বিয়ে হয়। পরবর্তিতে উভয় পরিবারের লোকজন তাদের বিয়ে মেনে নিয়ে ২০১৮ সালের ১১ এপ্রিল সামাজিকভাবে ২৫ লাখ টাকা কাবিননামার মাধ্যমে পুনরায় আনুষ্ঠানিকতা করা হয়। অবশেষে একই সালের ১৫ মে তার বোন আমেরিকা চলে যান। এরপর থেকে তার বোনকে বিভিন্ন সময় টাকার জন্য চাপ সৃষ্টি করে স্বামী নুরুজ্জামান মিনার। দেশে থাকতেও টাকার জন্য অশুভ আচরণ করতো স্বামী। এর পূর্বে কৌশলে মোবাইল ফোনে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের বিভিন্ন ধরণের ভিডিও আর ছবি ধারণ করে রাখে স্বামী নুরুজ্জামান মিনার। টাকা না দেয়ায় এসকল গোপন ছবি আর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।
আর এই হুমকির পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের ৬ ডিসেম্বর তার আমেরিকা প্রবাসী বোন স্বামী নুরুজ্জামান মিনারকে ডিভোর্স দেয়। এতে ক্ষিপ্ত হয়ে স্বামী ওই ছবি আর ভিডিওগুলো বিভিন্ন সময়ে বিভিন্ন ফেসবুকের ফেইক আইডির মাধ্যমে ছড়িয়ে দেয়।
এঘটনায় আলকাছ আলী বাদি হয়ে থানায় ওই মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের পর দুই সহোদরকে গ্রেফতার করে পুলিশ।
রোববার সকালে আনহার আলীকে কোর্টে প্রেরণ করা হলেও নুরুজ্জামান মিনারকে অসুস্থ্যতার জন্য সিলেট ওসমানী হাসপতালে ভর্তি করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই নুর হোসেন।
Related News
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: ২০০১ সালে প্রতিষ্ঠিত এবং পেশাদার সাংবাদিকদের সংগঠন সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানRead More
ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্প পরিদর্শনে বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট ছয় লেন মহাসড়ক নির্মান প্রকল্পের ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতার বড় অংশ আগামিRead More



Comments are Closed