সিলেটে পানসি রেস্টুরেন্টসহ ৫ প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় সিলেট নগরের জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার ( ১৩ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালিত অভিযানে পানসী রেস্টুরেন্টসহ ৫টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে পানসীকে ২০ হাজার টাকা জরিমা্না করা হয়েছে।
রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর কালীঘাট ও জিন্দাবাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শ্যামল পুরকায়স্থ জানান, অপরিস্কার পরিবেশে খাবার উৎপাদন করায় জিন্দাবাজারের পানসী রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ইমা স্টোর কে ৫ হাজার টাকা, মদিনা ট্রেডার্সকে ৪ হাজার টাকা, চালের মূল্য তালিকা প্রদর্শন না করায় ছত্তার ট্রেডার্সকে ৫ হাজার টাকা, অধিক মূল্যে চাল বিক্রয় এবং মেমো সংরক্ষণ না করায় হাজী আলাউদ্দিন এন্ড সন্সকে ৮ হাজার টাকাসহ ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ৪২ হাজার টাকা জরিমানা করা হয়।
আর্মড পুলিশ ব্যাটেলিয়ানের সহযোগিতায় পরিচালিত এ অভিযানকালে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়, ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য ক্রয় ও বিক্রয় করার জন্য বলা হয়।
জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ।
Related News
নদী ভাঙন ও বন্যা ঠেকাতে সিলেটে স্থায়ী সমাধানের পথে সরকার: বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে নদীভাঙন, বন্যা ও জলাবদ্ধতার দীর্ঘদিনের সমস্যা মোকাবিলায় স্থায়ী ও দীর্ঘমেয়াদি সমাধানেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের নিয়ন্ত্রণ থেকে মুক্তির দাবিতে আন্দোলনরত সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরাRead More



Comments are Closed