Main Menu

অভিনেতা সাদেক বাচ্চু লাইফ সাপোর্টে

Manual1 Ad Code

বিনোদন ডেস্ক: প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ চলচ্চিত্র অভিনেতা সাদেক বাচ্চুকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছে।

Manual5 Ad Code

শনিবার (১২ সেপ্টেম্র) রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের (আয়শা মেমোরিয়াল হাসপাতাল) আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়।

Manual1 Ad Code

শনিবার রাত ১১ টায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান। সাদেক বাচ্চুর চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা আশঙ্কাজনক। হৃদযন্ত্র ৮০ শতাংশ কাজ করছে না। তাই লাইফ সাপোর্টে নিতে হয়েছে তাকে।

Manual6 Ad Code

এর আগে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ৮ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টায় সাদেক বাচ্চুকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

সাদেক বাচ্চুর পরিবার থেকে জানানো হয়েছে, গত রোববার সন্ধ্যা থেকেই অস্বস্তি লাগছিল প্রবীণ এ অভিনেতার। পরে শ্বাসকষ্ট বাড়তে থাকায় রাতে সাড়ে ১১টায় হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তার চিকিৎসা চলছে, অক্সিজেনের সাহায্য শ্বাস–প্রশ্বাস স্বাভাবিক রাখা হয়েছে। গত মঙ্গলবার কোভিড-১৯ পরীক্ষার ফলাফলে পজিটিভ আসে। সে সময় থেকে ঢামেকে তার চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি ঘটলে অভিনেতাকে ঢামেক থেকে ইউনিভার্সালে স্থানান্তরিত করা হয়।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code