Main Menu

সিলেটে বাসের চাপায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দক্ষিণসুরমা উপজেলার মোগলাবাজারে বাস চাপায় প্রাণ হারিয়েছেন দুই মোরসাইকেল আরোহী।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন দক্ষিণসুরমার জালালপুর ইউনিয়নের আসামপুর গ্রামের সুদিপ দেব (২০) ও ছদ্বলপুর গ্রামের মান্না।

মোগলাবাজার থানার ওসি শাহাবুল ইসলাম জানান, বিকেল সাড়ে ৫টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সামনে সিলেট অভিমুখী একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক নিহত হন।

নিহত সুদিপ দেব ও মান্না

খবর পেয়ে মোগলাবাজার থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং আহত অপরজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share





Related News

Comments are Closed