Main Menu

দলই চা বাগানে গাছ চাপায় যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জের দলই চা বাগানে গাছ চাপায় প্রাণ হারিয়েছেন এক যুবক। নিহত অর্জুন পাসী (৩২) দলই চা বাগানের বড় লাইন এলাকার রাম লচন পাসীর ছেলে।

সোমবার বিকেল সাড়ে ৪ টার দিকে এ ঘটনাটি ঘটে।

জানা যায়, সেকশনে গাছ কেটে কাঁধে করে বাড়িতে নিয়ে যাওয়ার সময় অর্জুন পাসী পড়ে গিয়ে গাছের নীচে চাপা পড়েন। এসময় প্রচুর বৃষ্টি হচ্ছিল। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কমলগঞ্জে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার ডিউটি অফিসার এএসআই রিপন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

Share





Related News

Comments are Closed