জুড়ীতে মায়ের সাথে অভিমানে ছেলের আত্মহত্যা
জুড়ী সংবাদদাতা: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মায়ের সাথে অভিমান করে এক পুত্র বিষপানে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের গৌরীপুর গ্রামে।
জানা যায়, ময়না মিয়ার পুত্র রায়হান মিয়া (২০) গৌরীপুর গ্রামে মায়ের সাথে নানার বাড়ীতে থাকত এবং নির্মাণ শ্রমিকের কাজ করত। শনিবার বিকেলে বিভিন্ন কারণে মা তাকে বকাঝকা করেন। এতে মায়ের সাথে অভিমান করে সে। এক পর্যায়ে সন্ধ্যায় বাড়ির পাশেই কীটনাশক পান করে। গুরুত্বর অবস্থায় রাত সাড়ে ৮টায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্র্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হানকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে জুড়ী থানার পুলিশ হাসপাতাল থেকে লাশ এনে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে প্রেরণ করে।
জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে এর আগেরদিন শুক্রবার সন্ধ্যায় একই গ্রামের সিরাই মিয়া নামে ৬০ বছরের এক বৃদ্ধ পারিবারিক অশান্তিতে বিষপানে আত্মহত্যা করেন বলে এলাকাবাসী জানান।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed