Main Menu

বিজয় টিভির সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার ধামরাই উপজেলায় কর্মরত বেসরকারি বিজয় টেলিভিশনের সাংবাদিক জুলহাস উদ্দিনকে (৩৫) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের বারবারিয়া গ্রামের কালী মন্দিরের পাশে এ ঘটনা ঘটে।

নিহত জুলহাস উদ্দিন ধামরাই উপজেলার গাঙ্গুটিয়া ইউনিয়নের দক্ষিণ হাতকোরা গ্রামের মৃত রইস উদ্দিনের ছেলে।

গাঙ্গুটিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার রবিউল আওয়াল হাসু বলেন, দুপুরের দিকে এক ব্যক্তি তাকে পেটে ছুরিকাঘাত করে। পরে মানিকগঞ্জের সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি, তদন্ত) কামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, ঘটনাস্থলে জনতার হাতে আটক হয়েছে শাহিন ও মোয়াজ্জেম নামে দুই সন্দেহভাজন। পরে তাদেরকে পুলিশে দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed