স্বাস্থ্যবিধি মেনে স্কুল চালু কানাডায়
আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত কয়েক মাস বন্ধ থাকার পর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কানাডার কিছু স্কুল খুলেছে।
বাকি স্কুল ৮ সেপ্টেম্বর থেকে চালু হচ্ছে। কানাডার বিভিন্ন প্রদেশে ধীরে ধীরে সব কিছু আবার স্বাভাবিক পর্যায়ে ফিরে আসতে শুরু করেছে।
কিন্তু করোনা নিয়ে মানুষের মধ্যে আতঙ্ক আর শঙ্কা রয়েই গেছে। পুনরায় স্কুল খুলে দেয়ার পরিকল্পনায় অনেক অভিভাবকই উদ্বেগ প্রকাশ করেছেন।
তাদের অনেকেই মনে করছেন, পরিস্থিতি সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়ে এলেই কেবল তাদের সন্তানদের স্কুলে পাঠাবেন। তবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সামাজিক দূরত্ব এবং শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করার জন্য ইতিমধ্যে নানা পদক্ষেপ গ্রহণ করেছে স্কুল বোর্ডগুলো।
সংক্রমণ থেকে বাঁচতে শ্রেণিকক্ষের আকারের চেয়ে গুরুত্বপূর্ণ অবাধে বায়ু চলাচলের ব্যবস্থার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed