সিলেটে ১০০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
র্যাব জানায়, গত রোববার (৩০ আগস্ট) রাত ১০টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর একটি দল নগরীর বালুচর এলাকার জেলা শিল্পকলা একাডেমির সামনে থেকে ইয়াহিয়া আহমদ (৩৬) নামক যুবককের আটক করে। এসময় তার কাছ থেকে ১০০৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব।
আটক ইয়াহিয়া সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর কসকনকপুর গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পরে তার বিরুদ্ধে র্যাব বাদি হয়ে মামলা দায়ের করে এবং তাকে জব্দকৃত ইয়াবা ও গাড়িসহ এয়ারপোর্ট থানায় হস্তান্তর করে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed