খাদিমনগরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার খাদিম নগর ইউনিয়নের মোটরঘাট এলাকায় দুপক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। বুধবার (১ সেপ্টম্বর) সকাল ১১টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে বিমানবন্দর থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, রাতারগুল জলারবনের মোটরঘাটে নৌকা চালিয়ে ১৩০টি পরিবার জীবিকা নির্বাহ করে আসছিলো। সম্প্রতি মোটরঘাটের খেয়াঘাটটি নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার ইজারাদারের পক্ষের লোকজন খেয়াঘাটে গেলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এসময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিষয়টি নিশ্চিত করেন বিমানবন্দর থানার ওসি এসএম শাহাদৎ হোসেন। তিনি বলেন, রাতারগুলের মোটরঘাটটি সম্প্রতি জেলা প্রশাসকের কার্যালয় থেকে নতুন করে ইজারা দেয়া হয়। বুধবার নতুন ইজারাদারকে খেয়াঘাট বুঝিয়ে দিতে যান জেলা প্রশাসক কার্যালয়ের লোকজন। এসময় পুরাতন ইজারাদার আরও কিছুদিন ঘাটটি তার কাছে রাখতে চেয়েছিলেন। এনিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। বর্তমানে একদল পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed