দিনের ঘুম নারীদের মারাত্মক ক্ষতি করে: গবেষণা
বৈশাখী নিউজ ডেস্ক: দিনে এক ঘণ্টা বা তার বেশি ঘুমালে মৃত্যুঝুঁকি এক তৃতীয়াংশ বেড়ে যায়। তবে, দিনের ঘুম নারীদের জন্যে মারাত্মক ক্ষতি করে। নারীরা যদি দিনে এক ঘণ্টা কিংবা তার বেশি করে ঘুমান, তাহলে তাদের মৃত্যুঝুঁকি ২২ শতাংশ বেড়ে যায় বলে নতুন একটি গবেষণায় জানিয়েছেন চীনের বিজ্ঞানীরা।
গুয়াংজু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলছেন, রাতে যারা বেশি ঘুমাতে পারেন না সন্ধ্যার দিকে হালকা ঘুম তাদের জন্য ভালো। তবে এই সময়সীমা অল্প হওয়া উচিত।
এর আগে কয়েকটি গবেষণায় বলা হয়, দিনের ঘুমে শরীরের কোনো অঙ্গের অস্বাভাবিক স্ফীতি হতে পারে, যা হার্টের জন্য ক্ষতিকর।
গবেষকেরা ২০টি গবেষণায় অংশ নেয়া ৩ লাখ মানুষের বিভিন্ন ডেটা বিশ্লেষণ করেছেন। এর মধ্যে মৃত্যু এবং তাদের ঘুমের অভ্যাসের তথ্য রয়েছে।
গবেষণা নিবন্ধের লেখক ডা. ঝে প্যান বলছেন, ‘দিনের ঘুম গোটা পৃথিবীর মানুষের জন্যই একটা সমস্যা। আমাদের গবেষণা বলছে দুপুরে যদি ঘুমাতে চান, তাহলে এক ঘণ্টার কম ঘুমাতে হবে।’
সূত্র : সাউন্ড হেলথ।
Related News
দেশের মোটরসাইকেল প্রেমীদের জন্য বড় সুখবর
লাইফস্টাইল ডেস্ক: দেশে ৩৭৫ সিসি পর্যন্ত ইঞ্জিনক্ষমতার মোটরসাইকেল আমদানির সুযোগ দিয়েছে সরকার। নতুন আমদানিনীতিতে সম্পূর্ণRead More
যে ৮ টুথপেস্টে পাওয়া যায়নি মাইক্রোপ্লাস্টিক
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে বিক্রি হওয়া প্রচলিত টুথপেস্টের বড় একটি অংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্তRead More



Comments are Closed