Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১০৬৪৩, মৃত্যু ১৮৭

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। দুজনই সিলেট জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (২৯ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৮৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৪ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ২৬ জন এবং মৌলভীবাজারে ১ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৬৪৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৬১৬ জন, সুনামগঞ্জে ২০২২ জন, হবিগঞ্জে ১৫৩৬ জন এবং মৌলভীবাজারে ১৪৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ৭ হাজার ৬০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৮, সুনামগঞ্জে ১ হাজার ৬০০, হবিগঞ্জে ১০০০, মৌলভীবাজারে ৯৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৪৯ জন। এরমধ্যে ১৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে গত ১০ মার্চ থেকে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ৪৬ হাজার ৮১২ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৪৮ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ২৯ হাজার ৭৬৪ জন।

Share





Related News

Comments are Closed