১ সেপ্টেম্বর থেকে গণপরিবগনে আগের ভাড়া
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনায় সরকার শর্ত সাপেক্ষে আগামী পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার থেকে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে ঢাকা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় সভায় যুক্ত হন। গণপরিবহনের যাত্রী, চালক, সুপারভাইজার ও টিকিট বিক্রিরকারীসহ সংশ্লিষ্ট সবাইকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, বাসে আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না।
তিনি বলেন, স্বাস্থ্যবিধি মেনেই গাড়ি চালাতে হবে এবং ট্রিপের শুরু ও শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে।
এ সময় নিয়ম ও শর্ত মেনে পরিবহন চালানোর জন্য মালিক শ্রমিকদের প্রতি আহ্বান জানান সেতুমন্ত্রী। পাশাপাশি যাত্রীদেরকেও মাস্ক পরিধানসহ নিজের সুরক্ষায় সচেতন হওয়ার পরাশর্ম দেন তিনি। সেই সঙ্গে আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নিতে বিআরটিএকে নির্দেশ দেন মন্ত্রী।
তিনি বলেন, সরকারি নির্দেশনা সবাইকে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেয়া হবে।
এর আগে গত মঙ্গলবার (২৫ আগস্ট) কুমিল্লা জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে গণপরিবহনে আগের ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed