পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক: স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করলেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে।
শুক্রবার (২৮ আগস্ট) স্থানীয় সময় বিকেলে তিনি এই ঘোষণা দেন বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।
অ্যাবের স্বাস্থ্যের অবনতি যাতে সরকারি কাজে বিঘ্ন সৃষ্টি না করে সেজন্য তিনি পদত্যাগ করলেন বলে জানিয়েছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পদের মেয়াদ পূর্ণ করতে না পারায় জনগণের কাছে ক্ষমা প্রার্থণা করেছেন তিনি।
৬৫ বছর বয়সী অ্যাবে জাপানের প্রধানমন্ত্রী হিসেবে প্রায় আট বছর ধরে দায়িত্ব পালন করলেন। এর মধ্য দিয়ে এই নেতা জাপানের সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকার রেকর্ড গড়েছেন। উত্তরসুরী নির্বাচিত না হওয়া পর্যন্ত ঠিক আরও কতদিন তাকে দায়িত্ব পালন করতে হবে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অ্যাবের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার কথা ২০২১ সালের সেপ্টেম্বরে। তবে সম্প্রতি তার জনপ্রিয়তায় ধস নামে। সর্বশেষ এক জনমত জরিপে অ্যাবের জনপ্রিয়তা ৩০ শতাংশে নেমে এসেছে।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed