গাজীপুরে বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদৎ বার্ষিকী পালিত
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুর মহানগরের টেকনগপাড়ার সাগরসৈকত কমিনিউনিটি সেন্টারে শুক্রবার সন্ধ্যায় মহানগর বাসন থানা মহিলা শ্রমিক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজীপুর মহানগর বাসন থানা মহিলা শ্রমিক লীগের সভাপতি মোসাঃ মলি আক্তারে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনে এমপি শামসুন্নাহার ভূঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা পরিসদের প্যানেল চেয়ারম্যান এস এম মোকসেদ আলম, গাজীপুর মহানগর শ্রমিক লীগের ১ নং যুগ্ন আহ্বায়ক কবির আহমদ মন্ডল, মহানগর মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুলেখা আক্তার জুমুইর।
সভায় বঙ্গবন্ধুর খুনের বিষয়ে জিযাউর রহমান জড়িত থাকার বিষয়টি বিএনপি কোনভাবেই এড়িয়ে যেতে পারে না বলে জানান বক্তারা। এসময় পলাতক খুনিদের দেশে এনে দ্রত শাস্তির দাবী জানানো হয়।
সভা শেষে ১৫ আগষ্ট ও ২১আগষ্ট গ্রেনেড হামলায় নিহত সকল শহীদের স্মরণে দোয়া করা হয় ও তবারক বিতরণ করা হয়।
এ সময় গাজীপুর মহানগর আওয়ামী লীগ ও মহিলা শ্রমিক লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed