সুরমা নদী থেকে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কানিশাইল এলাকায় নদী থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কানিশাইল মসজিদের পেছনে সুরমা নদী থেকে মো. আব্দুল ওয়াহিদ (৬০) নামে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়।
দক্ষিণ সুরমান শ্রীরামপুর এলাকার মনির উদ্দিনের ছেলে আব্দুল ওয়াহিদ গত দুদিন ধরে নিখোঁজ ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার বাড়ি থেকে বেরিয়ে তিনি আর ফিরে যাননি। তাকে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলেও ধারণা পুলিশের।
লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার বলেন, বুধবার থেকে আব্দুল ওয়াহিদ নিখোঁজ ছিলেন। শুক্রবার দুপুরে খবর পেয়ে পুলিশ কানিশাইল এলাকার সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করে। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed