সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১০,৫৫৮, মৃত্যু ১৮৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৮৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৩ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
শুক্রবার (২৮ আগস্ট) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৪৮ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ৭ জন এবং মৌলভীবাজারে ১৭ জন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৫৫৮ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫৫৭২ জন, সুনামগঞ্জে ২০০৮ জন, হবিগঞ্জে ১৫১০ এবং মৌলভীবাজারে ১৪৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৪৬ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৯৪ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ এবং মৌলভীবাজারে ৭ জন।
নতুন সুস্থদের নিয়ে শুক্রবার (২৮ আগস্ট) পর্যন্ত সিলেট বিভাগে ৭ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৯৬৭, সুনামগঞ্জে ১ হাজার ৬০০, হবিগঞ্জে ১০০০, মৌলভীবাজারে ৯৭৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৪৩৮ জন। এরমধ্যে ১১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে শুক্রবার (২৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৭ হাজার ৬৯৪ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ২৮ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৬৬৬ জন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed