Main Menu

শনিবার নগরীর যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-২ দপ্তরের নিয়ন্ত্রণাধীন ১১ কেভি ফিডারের আওতাধীন সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক রাস্তা প্রশস্তকরণ কাজের জন্য ১১ কেভি নয়াসড়ক ফিডার ও নাইওরপুল ফিডার এলাকাসমূহে শনিবার (২৯ আগস্ট) সকাল ৮টা হতে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলো হচ্ছে, কাজীটুলা, রকিবশাহ মাজার, মানিকপীর মাজার, নয়াসড়ক, বারুতখানা, জেলরোড, হাওয়াপাড়া, চারাদিঘীরপাড়, কিশোরী মোহন স্কুল, নেহার মার্কেট জিন্দাবাজার ও আশপাশ এলাকায়, কুমারপাড়া, ঝেরঝেরী পাড়া, যতরপুর, মানিক পীর রোড, কাজীটুলা, নাইওরপুল, কাজী জালাল উদ্দিন স্কুল, নয়াসড়ক, মিরবক্সটুলা ও এর আশে-পাশের এলাকাসমূহ।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে তাৎক্ষণিক ভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ আন্তরিক দু:খ প্রকাশ করেছে।

Share





Related News

Comments are Closed