ডোমারে বিদ্যুতের লোডশেডিংয়ের প্রতিবাদে মানববন্ধন
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীর ডোমার উপজেলায় বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ের প্রতিবাদে ঘন্টাব্যাপি মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা হতে ডোমার রেলঘুন্টি মোড়ে প্রতিবাদী ডোমারবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসুচিটি পালিত হয়।
সংগঠনের আহবায়ক আসাদুজ্জামান চয়নের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ হাবিবুল্লাহ, স্থানীয় সংবাদকর্মী ইয়াছিন মোহাম্মদ সিথুন, সংগঠনের সদস্যসচিব সুমন আহমেদ, যুগ্ন-আহবায়ক রাশেদুল ইসলাম আপেল, আশরাফুল ইসলাম ও রাকিব আলু আকাশ প্রমূখ।
বক্তারা ডোমারে ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদ করে বলেন, নেসকো ডোমার কার্যালয়ের কর্মকর্তারা বিভিন্ন জনকে বিদ্যুতের অবৈধ সংযোগ দিয়ে প্রচুর টাকা হাতিয়ে নিচ্ছে। আর ওই অবৈধ বিদ্যুৎ ঘাটতি সাধারন গ্রাহকদের উপর ভৌতিক বিল করে চাপিয়ে দিচ্ছে।
লোডশেডিং ও নেসকো’র অন্যায়ের বিরুদ্ধে কেউ কিছু বললেই, তাদের মিথ্যা মামলায় ফাঁসানো ও নির্যাতনসহ অপমানিত করা হয়। আগামী ১০ দিনের মধ্যে লোডশেডিং সমস্যার সমাধান ও নেসকোর নির্বাহী প্রকৌশলী ইউসুফ আলীর অপসারণ করা না হলে কঠোর আন্দোলন করা হবে বলে মানববন্ধনে বক্তারা হুশিয়ারী দেন।
এদিকে বুধবার দুপুরে রুবেল ইসলাম (৩২) নামের এক ব্যাক্তিকে সরকারী কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে নেসকো কার্যালয় থেকে পুলিশে সোপর্দ করেছেন নির্বাহী প্রকৌশলী।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed