অডিও থেকে টেক্সট লেখার ফিচার মাইক্রোসফট ওয়ার্ডে
প্রযুক্তি ডেস্ক: সুখবর এসেছে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবারদের জন্য। সফটওয়ারটির নির্মান প্রতিষ্ঠান মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ৩৬৫-এ ট্রান্সক্রাইব নামের নতুন একটি ফিচার এনেছে মাইক্রোসফট।
রেকর্ডিং থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট তৈরি করা যাবে মাইক্রোসফট ওয়ার্ডের ওয়েব অ্যাপে যুক্ত এই ফিচার দিয়ে। সরাসরি কম্পিউটারের মাইক্রোফোন অন করেও ট্রান্সক্রাইব করা যাবে। ফলে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে গেলে বা রেকর্ডিং শুনে লেখার সময় বাড়তি সুবিধা পাবেন। ক্লাস নোট নেওয়ার সময় শিক্ষার্থীরাও ফিচারটি ব্যবহার করতে পারবেন।
একটি অডিও ফাইল অনেকের কণ্ঠ থাকলেও সমস্যা নেই। একসঙ্গে অনেকের কণ্ঠ শনাক্ত করতে পারবে স্মার্ট ফিচারটি।ইংরেজি ভাষায় এমপি থ্রি, ওয়াভ, এম৪এ ও এমপি৪ ফরম্যাটের রেকর্ডিং ফাইল সাপোর্ট করবে ফিচারটি। প্রতি মাসে শুধু ৫ ঘণ্টা দৈর্ঘ্যের রেকর্ডিং আপলোড করা যাবে। তবে প্রতিটি ফাইলের সাইজ ২০০ মেগাবাইটের মধ্যে রাখতে হবে।
ফিউচারটি ইতোমধ্যেই চালু হয়েছে। ফলে এখন থেকেই মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবাররা নিউ মাইক্রোসফট এজ ও ক্রোম ব্রাউজার থেকে ফিচারটি ব্যবহার করতে পারবেন। বছর শেষে আইওএস ও অ্যান্ড্রয়েডে অ্যাপেও ফিচারটি উন্মুক্ত করা হবে।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed