সিলেটে টিলা কাটায় কাউন্সিলরের ভাইকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের গোয়াবাড়ি এলাকায় টিলা কাটার দায়ে সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর ইলিয়াছুর রহমানের ভাই নুর উদ্দিনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর এই জরিমানা করে। এছাড়া যানবাহান ব্যবহারে আরও সতর্ক হতে সিলেট সিটি করপোরেশনকেও (সিসিক) সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।
সিলেট সিটি করপোরেশনের খননযন্ত্র ও ট্রাক ব্যবহার করে এই টিলা কাটার প্রমাণ পেয়েছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন বলেন, সিটি করপোরেশনের যানবাহন নিয়ে টিলা কাটার ঘটনা তদন্ত করে সত্যতা পাওয়া গেছে। ওই টিলা কাটার মূল হোতা নূর উদ্দিনকে তলব করা হয়েছিল। বুধবার চারজনের উপস্থিতিতে শুনানি শেষে নূর উদ্দিনকে ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া সিটি করপোরেশনের গাড়ির চারকসহ তিনজন ভবিষ্যতে এ রকম কাজ করবেন না বলে মুচলেকা দেওয়ায় তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।
জানা যায়, সম্প্রতি সিটি করপোরেশনে গোয়াবাড়ি-করেরপাড়া এলাকার কালীবাড়ি ছড়ায় দেড় কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করছে। নির্মাণ কাজ শেষে এই ওয়াকওয়ের কিছু অংশ ইতোমধ্যে উন্মুক্ত করা হয়েছে। এরপর থেকে চা বাগানের পাশের এই ওয়াকওয়েতে প্রতিদিন ভিড় করছেন অনেক দর্শনার্থী। এই ওয়াকওয়ের পাশেই গোয়াবাড়ি এলাকার একটি টিলা সিটি করপোরেশনের খনন যন্ত্র ব্যবহার করে কাটা হচ্ছিলো।
টিলা কাটার খবর পেয়ে গত ১৯ আগস্ট পরিবেশ অধিদপ্তরের একটি দল ওই জায়গা পরিদর্শন করে।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সাথে আলাপ করলে তারা অভিযোগ করেন, স্থানীয় কাউন্সিলর ইলিয়াছুর রহমান ও তার ভাইয়ের তত্বাবধানে সিটি করপোরেশনের খননযন্ত্র ও যানবাহন ব্যবহার করে টিলাটি কাটা হয়।
একই ধরনের অভিযোগ করেছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরীও। তিনি বলেন, রাস্তার কাজের কথা বলে সিলেট সিটি করপোরেশনের এই গাড়িগুলো ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান ব্যবহার করছেন।
যদিও নিজের বিরুদ্ধে আসা অভিযোগ অস্বীকার করে ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান বলেন, এই টিলা তো আমার না, আমি কেন টিলা কাটবো। এ ব্যাপারে আমি কিছু জানি না।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed