সিলেটে পলিথিন কারাখানা সিলগালা, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় লামাহাজরাই এলাকায় নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ আগস্ট) দুপুরে খাজা প্যাকেজিং এন্ড ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে কারাখানাটি বন্ধ (সিলগালা) করে দেয়া হয়।
এসময় প্রতিষ্ঠানটির ২ জন অংশীদারকে ৩৫ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার শামমা লাবিবা অর্ণব।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় উপস্থিত ছিলেন র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ওবাইন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আলমগীর প্রমুখ।
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed