কোম্পানীগঞ্জে ৫টি লিস্টার মেশিন ধ্বংস, জরিমানা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ইজারাবিহীন জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫ জনকে ৪ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ৫টি লিস্টার মেশিনও ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টা থেকে বেলা ১ টা পর্যন্ত কোম্পানীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) অনুপমা দাসের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’ আইনে ভোলাগঞ্জ এবং লিলাই বাজারে ৫ জন অপরাধীকে বিভিন্ন অংকে মোট ৪ লাখ, ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ৫টি লিস্টার মেশিন ধ্বংস করা হয়।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য্য বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed