সিলেটের দুই ল্যাবে ১০৫ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে বুধবার (২৬ আগস্ট) ১০৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ২৬ জন ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৭৯ জন। শনাক্ত হওয়ারা সিলেট বিভাগের চার জেলার বাসিন্দা।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ বুধবার ওসমানীর ল্যাবে নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। আক্রান্তদের সবাই সিলেটের বাসিন্দা।
অপরদিকে, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ১৭ জন রোগী রয়েছেন।
এ নিয়ে বুধবার (২৬ আগস্ট) রাত দশটা পর্যন্ত সিলেট বিভাগে রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৪৫৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৫৫১১ জন, সুনামগঞ্জে ১৯৯৮ জন, হবিগঞ্জে ১৫০৩ জন এবং মৌলভীবাজারে ১৪৪৪ জন।
আর সিলেট বিভাগে করোনাভাইরাসকে জয় করে বুধবার পর্যন্ত সিলেট বিভাগে ৭ হাজার ১১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৩ হাজার ৭০২, সুনামগঞ্জে ১ হাজার ৫৩৮, হবিগঞ্জে ৯৫৫, মৌলভীবাজারে ৯২৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ১৮৩ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩১ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed