শাবির ল্যাবে আরও ৭৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী ীনউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বুধবার (২৬ আগস্ট) আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, আজ শাবির ল্যাবে ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে ৭৯ জনের শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সিলেট জেলার ২১ জন, সুনামগঞ্জের ১৭ জন, হবিগঞ্জের ২৪ জন ও মৌলভীবাজারের ১৭ জন রোগী রয়েছেন।
এ প্রভাষক আরও জানান, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৭৬টি, হবিগঞ্জের ৩৫টি, মৌলভীবাজারের ৬৬টি ও সুনামগঞ্জের ৬২টি নমুনাসহ মোট ২৩৯টি নমুনা সংগ্রহ করা হয়। তবে এদিন ২৮২টি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed