Main Menu

সারী ও বড়গাং বালুমহালে বালু উত্তোলন বন্ধ ঘোষণা

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সাথে সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতি (রেজিঃ নং সিলেট ০০১৩), হিউম্যান হুলার শ্রমিক সমিতি, বালু ব্যবসায়ী, বালু ইজাদার কমিটির যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ আগষ্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জৈন্তাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সভাপতি এ আবুল মওলা চৌধুরী।

Manual7 Ad Code

এতে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির উপদেষ্টা কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির উপদেষ্টা ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব জয়নাল আবেদীন, জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সদস্যদের মধ্যে জেলা পরিষদের সদস্য মুহিবুল হক, কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র লুৎফুর রহমান, ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, ইউপি চেয়ারম্যান বাহারুল আলম বাহার, মাওঃ আবুল হোসেন (চতুলী) শাহআলম চৌধুরী, আব্দুর রশিদ, আমিনুর রশিদ,, সাবেক ইউপি চেয়ারম্যান মাষ্টার ইসমাইল আলী, আলহাজ এনায়েত উল্লাহ, মাওলানা রহমত উল্লাহ, ইন্তাজ আলী।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন জৈন্তিয়া ১৭ পরগনা সালিশ সমন্বয় কমিটির সদস্য গোয়াইনঘাট প্রেসক্লাব’র সাবেক সভাপতি মনজুর আহমদ, আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন, হানিফ মোহাম্মদ, জাকারিয়া মাহমুদ, সিলেট জেলা হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি জমিরুল ইসলাম, সেক্রটারী আকবর আলী, সহ-সভাপতি সাইফুর, যুগ্ম-সম্পাদক মিন্টু দেবনাথ, কোষাধক্ষ মিলন মিয়া, সদস্য ইমতিয়াজ আলী, ইমা লেগুনা শ্রমিক সংগঠনের সভাপতি মইন মিয়া” প্রমুখ।

মতবিনিময় সভায় বৃহ্ত্তর জৈন্তিয়া চলমান বেশ কয়েকটি সৃষ্ট বিরোধ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এর মধ্যে সারী ও বড়গাং বালুমহালে সকল প্রকার বালু উত্তোলন সরবরাহ বন্ধ থাকবে এবং সিলেট-তামাবিল মহাসড়কে ইমা লেগুনা চলাচল স্বাভাবিক থাকবে। বালু মহালে ইজারা নিয়ে সৃষ্ট বিরোধ এবং তামাবিল মহাসড়কে যাত্রীসেবার মানোন্নয়নে মালিক সমিতি ও শ্রমিক (চালক) সমিতি নিয়ে আগামী ২ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলা মিলনায়তনে এক যৌথ সভার সিদ্ধান্ত হয়।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code