পেরুতে নাইটক্লাবে পদদলিত হয়ে ১৩ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক: করোনাকালীন লকডাউনে দক্ষিণ আমেরিকার দেশ পেরুর রাজধানী লিমায় একটি নাইটক্লাব খোলা রাখা সেখানে অভিযান চালায় পুলিশ। শনিবার (২২ আগস্ট) রাতে চালানো ওই অভিযানের সময় হুড়োহুড়ি করে পালাতে গিয়ে পদদলিত হয়ে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির।
করোনার মধ্যে লকডাউন নীতিমালা অমান্য করে নাইটক্লাব চালানোয় অভিযান চালিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানান, শনিবার রাতে রাজধানীর থমাস রেস্তোরাঁর দ্বিতীয় তলায় পার্টি হচ্ছিল। পুলিশ এটি বন্ধে অভিযান চালালে অন্তত ১২০ জন পালানোর চেষ্টা করেন। এ সময় আহত হন ছয়জন। তাদের মধ্যে তিন পুলিশ সদস্যও রয়েছেন।
পুলিশ জানায়, অভিযানের সময় মানুষ যখন একই পথ দিয়ে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই হুড়োহুড়িতে এ হতাহতের ঘটনা ঘটে।
পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের পর ঘটনাস্থল থেকে পুলিশ কমপক্ষে ২৩ জনকে আটক করেছে।
এ ধরনের পার্টির আয়োজকদের নিন্দা জানিয়ে দেশটির নারীবিষয়ক মন্ত্রী রোজারিও সাসিয়েস্তা বলেন, এমনটি হওয়া উচিত হয়নি। আমরা একটি মহামারী ও স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছি। নাইটক্লাব মালিকদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি।
লাতিন আমেরিকার দেশগুলোতে এখন দ্বিতীয় দফায় কোভিড-১৯ সংক্রমণ চলছে। গত মার্চে পেরুতে নাইটক্লাব ও বার বন্ধের নির্দেশ দেয়া হয়।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed