আশুড়ার বিলের সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জের জাতীয় উদ্যান ও ঐতিহ্যবাহী আশুড়ার বিলকে দৃষ্টিনন্দনসহ পর্যটকদের আকৃষ্ট করতে রবিবার দুপুরে উদ্বোধন করা হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক কাজ।
আগত পর্যটকদের সুবিধার্থে জাতীয় উদ্যান সংলগ্ন আশুড়ার বিল এলাকায় শৌচাগার, ব্রেঞ্চ ও গোলঘরের নির্মাণ কাজের উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাজমুন নাহার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম, আওয়ামী লীগ নেতা আজিজুল হক, হাবিবুর রহমান রিপন প্রমুখ।
উল্লেখ্য, আশুড়ার বিলকে সংস্কার করে সেটি পর্যটকদের আকৃষ্ট করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্মাণ করা হয় দীর্ঘ কাঠের সেতু। যা উত্তরাঞ্চলের সবচেয়ে দীর্ঘ কাঠের সেতু। শালবাগানের মাঝে দৃষ্টি নন্দন এই সেতুর নাম দেওয়া হয় শেখ ফজিলাতুন্নেছা কাঠের সেতু। গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সেতুর ছবি ও সংবাদ প্রচার হলে শুরু হয় ভ্রমণ পিপাসুদের ভিড়। সেতুটির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন দিনাজপুর-৬ নির্বাচনী আসনের জাতীয় সংসদ সদস্য মো. শিবলী সাদিক। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম, দিনাজপুর সামাজিক বন বিভাগের বন কর্মকর্তা মো. আব্দুর রহমান ও এই আশুড়ার বিলকে কেন্দ্র করে দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনাকারী তৎকালীন ইউএনও মো. মশিউর রহমান। পরে পর্যটন মন্ত্রণালয় থেকে সার্বিক উন্নয়নের জন্য ৫০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। তবে উপজেলা পরিষদ থেকেও এর উন্নয়নমূলক কাজের জন্য অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed