Main Menu

শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে দুই নারী পোশাক শ্রমিককে গণধর্ষনের অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মো.শাহীনুর ইসলাম, মো.কালাম, মো.জাহাঙ্গীর ও বাবু। রোববার ভোর রাতে উপজেলার কাওরাইদের বিধাই গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা সবাই পেশায় সিএনজি চালক। তাদের বাড়ি উপজেলার বিধাই গ্রামে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ খোন্দকার ইমাম হোসেন জানান, গ্রেপ্তারকৃত শাহীনুরের সাথে পার্শ্ববর্তী ভালুকা উপজেলার একটি পোশাক কারখানার নারী শ্রমিকের মুঠোফোনে পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত শুক্রবার রাতে ওই নারী পোশাক শ্রমিককে শাহীনুর দেখা করার জন্য তার বাড়িতে মুঠোফোনে ডেকে নেয়। এসময় ওই নারী পোশাক শ্রমিক তার এক বান্ধবীকে নিয়ে প্রেমিকের সাথে দেখা করতে আসলে শাহীনুর তার বন্ধু জাহাঙ্গীরকে নিয়ে তাদের জিম্মি করে পাশের শালবনের ভেতরে পরিত্যক্ত খামারে নিয়ে যায়। এরপর শাহীনুরের সাথে আরো চার বন্ধু যোগ দেয়। পরে রাতভর ওই পোশাক শ্রমিক ও তাঁর বান্ধবীকে পালাক্রমে ধর্ষন করে তারা। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ও বাকি একজন আসামীকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।

Share





Related News

Comments are Closed