সিলেটে পুলিশের স্ত্রীর মরদেহ উদ্ধার
বৈশাখী ্উজ ডেস্ক: সিলেট নগরীর মজুমদারি থেকে সানন্দা মল্লিক (৩০) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি দক্ষিণ সুরমা থানার কনস্টেবল বাসুদেব মল্লিকের স্ত্রী। তাদের ১০ বছর ও ৩ বছরের দুটি মেয়ে রয়েছে। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছেন সে বিষয়টি এখনও খোলাসা নয়। পুলিশ বলছে তিনি মানসিক রোগে ভুগছিলেন। এ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
রবিবার (২৩ আগস্ট) দুপুরে বিমানবন্দর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার এসআই লোকমান হোসেন বলেন, পুলিশ কনস্টেবল বাসুদেব মল্লিক ২ মেয়ে ও স্ত্রীকে নিয়ে বিমানবন্দর থানাধীন মজুমদারি এলাকার ৮নং বাসার ৪র্থ তলায় বসবাস করে আসছেন। রবিবার ভোরে কোন একসময় সানন্দা পরিবারের সবার অগোচরে বসত ঘরের ড্রইং রোমে গলায় ওড়না পেচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সানন্দা মানসিক রোগে ভুগছিলেন। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই। ভোরের দিকে বিছানায় সানন্দাকে না পেয়ে তার স্বামী বসত ঘরের অন্যান্য রুমে তার খোঁজ করতে থাকেন। এসময় ড্রইং রোমের ফ্যানের সাথে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed