সিলেটে ছিনতাইকৃত মোটরসাইকেল সুনামগঞ্জে উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট থেকে ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল সুনামগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। এর সাথে জড়িত থাকায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে গত ২ জুলাই একটি মোটরসাইকেল ছিনতাই হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জগৎ জ্যোতি একদল পুলিশ নিয়ে বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে সুনামগঞ্জ সদরের নতুন কোর্ট এলাকায় অভিযান চালান। আব্দুর রশিদ মার্কেটের ওয়াজ বক্স অটোপার্স সার্ভিস সেন্টারের সামনে থেকে সুনামগঞ্জ সদর থানা পুলিশের সহযোগিতায় ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করে পুলিশ।
তারা হলো সুনামগঞ্জ সদর থানার মাইজবাড়ী গ্রামের রেনু মিয়ার ছেলে আরফিুল ইসলাম রাসুম (১৯) ও সুনামগঞ্জ সদরের কালীবাড়ী দিশারী ২৭ নম্বার বাসার মকবুল হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিক।
পুলিশ এসময় আবু বক্কর সিদ্দিকের হেফাজতে থাকা ছিনতাই হওয়া মোটরসাইকেল (সিলেট-হ-১১-৬৪১৯) উদ্ধার করে।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed