জৈন্তাপুরে গাছের সাথে এ কেমন শত্রুতা!
মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে আধিবাসী সম্প্রদায়ের একটি নতুন সৃজিত সুপারী বাগানের প্রায় ২ শতাধিক গাছ কর্তন করেছে দূর্বৃত্তরা। এনিয়ে থানায় অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছে বাগান মালিক।
সরেজমিন ঘুরে দেখা য়ায়, জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ভিতরগোল গুয়াবাড়ী এলাকায় দীর্ঘ দিন হতে আধিবাসী সম্প্রদায়ের স্বর্গীয় মলয় লতুব নিজ উদ্যোগে গড়ে তুলেন পান সুপারী বাগান। গত ২ বৎসর পূর্বে তিনি মৃত্যু বরণ করলে উত্তরাধীকারী সূত্রে তার ছেলে ফাইসাল খংলা বাগানের পরিচর্যা ও পরিচালনা করে আসছেন। সম্প্রতি বাগান সম্প্রসারনের লক্ষ্যে ফাইসাল খংলা (২৮) নতুন জায়গায় বাগান সৃজন করে প্রায় ৫ শতাধিক সুপারী চারা রোপন করেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাতে দৃর্বৃত্ত চক্র সৃজিত সুপারী বাগানের প্রায় ২ শতাধিক চারা কর্তন করে।
বিষয়টি নিয়ে স্থানীয় গ্রামবাসীরা জানান শান্তিপ্রিয় আধিবাসী সম্প্রদায়ের লোক ফাইসাল খংলা। কারো সাথে ফাইসাল খংলার কোন বিরুধ নেই। সুপারী বাগান কর্তনের কারনে তারাও মর্মাহত। তারা আরও বলেন একশ্রোনীর ভূমি খেকু চক্র দীর্ঘ দিন হতে মলয় বাবুর ভুমি দখলের অপচেষ্টা করে যাচ্ছে। তিনি জীবিত থাকাবস্থায় ২০১৬ সনে একই কায়দায় প্রায় ৫ শতাধিক পানের গাছ কেটে ফেলে চক্রটি। তাদের ধারনা নিরিহ প্রকৃতির আধিবাসী সম্প্রদায়ের ভূমি দখলে নিতে এবং উচ্ছেদ করতে সুপারী চারা কর্তনের মাধ্যমে তারা ভয় ভিতি প্রদর্শন করছে বলে ধারনা করছেন।
এবিষয়ে স্বর্গীয় মলয় লতুবের ছেলে ফাইসাল খংলা এ প্রতিবেদককে জানান, আমি নতুন করে এই বাগানটি সৃজন করছি, কিন্তু একটি চক্র রাতের আধাঁরে আমার সৃজিত বাগান ধ্বংস করে দিয়েছে। আমি আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য থানায় লিখিত অভিযোগ করবো।
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মহসিন আলী এ প্রতিবেদককে জানান, এবিষেয়ে তিনি কিছুই জানেন না বা তাকে কেউ জানায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান তিনি।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More



Comments are Closed