Main Menu

গ্রেনেড হামলায় আমিই ছিলাম তাদের টার্গেট: প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০১ সালে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেই আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর নির্যাতন শুরু করে। বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দুর্নীতি বিরোধী সমাবেশ ও র‌্যালি করতে গেলে বোমা হামলা করা হয়। আসলে আমি খালেদা জিয়া ও তারেক রহমানের টার্গেটে ছিলাম।

শুক্রবার (২১ আগস্ট) গণভবনে গ্রেনেড হামলার ১৬তম বার্ষিকী উপলক্ষে এক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষের জন্য কিছু করার জন্যই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। তাছাড়া ২১ আগস্টের ঘটনায় আমার বাঁচার কথা নয়।

সেই দিনের কালো অধ্যায়ের সূত্র টেনে তিনি বলেন, সিলেটে ব্রিটিশ হাইকমিশনারের ওপর বোমা হামলাসহ দেশের ৫ শতাধিক স্থানে বোমা হামলা হয়। ২১ আগস্ট বোমা হামলার আগে খালেদা জিয়া বলেছিলেন, শেখ হাসিনা কোনো দিন বিরোধী দলের নেতা হতে পারবেন না। এ বক্তব্যগুলো প্রমাণ করে যে এই গ্রেনেড হামলার সঙ্গে তারা জড়িত। তাছাড়া আলামত নষ্ট করা একটি প্রধান প্রমাণ।

আলোচনা সভা পরিচালনা করেন প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ ও সহ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। অনুষ্ঠানে ১৯৭১, ১৯৭৫ ও ২০০৪ সালের ২১ আগস্ট শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় স্বাগত বক্তব‌্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Share





Related News

Comments are Closed