Main Menu

টাঙ্গাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহত ব্যক্তিকে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ( ২১ আগস্ট) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

টাঙ্গাইল সদরের ট্রাফিক পুলিশের সার্জন কাওসার আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজন শিক্ষক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, সকালে ভূঞাপুর থেকে অসুস্থ বাবা সোহরাব আলীকে নিয়ে ছেলে আলামিন তার মা ও স্ত্রীসহ ৫জন সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে যাচ্ছিলেন। পথিমধ্যে রাবনা বাইপাস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী সৈকত পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন আলামিনের মা।

এছাড়া আহত হন সিএনজি অটোরিকশার চালকসহ ৫ জন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে আলামিন ও তার স্ত্রী এবং বাবার মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ।

Share





Related News

Comments are Closed