সিলেটে ২০১ পিস ইয়াবাসহ নারী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এয়ারপোর্ট বাইপাস এলাকা থেকে ২০১ পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। আটক শিউলি আক্তার গোয়াইনঘাট উপজেলার বিত্তরগুল গ্রামের মৃত আবুল হোসেনের কন্যা।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী (ইসলামপুর ক্যাম্পের) এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এসএমপির এয়ারপোর্ট থানাধীন বাইপাস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।
জব্দকৃত আলামতসহ গ্রেফতারকৃত অসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে এসএমপির এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed